লসাগু এবং গসাগু বিষয়ে কিছু কথা:

প্রথমে প্রশ্ন হতে পারে লসাগু এবং গসাগু কি? কেনই বা আমরা লসাগু শিখব? যদি আপনার মনে ঠিক একই প্রশ্নই হয় তাহলে আপনাকে স্বাগতম আপনি সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন আমরা জানি লসাগু, গসাগু কি এবং কেন আমরা লসাগু গসাগু শিখব। প্রথমত জানার জন্য এবং দ্বিতীয়ত একটি ভালো মানের চাকরি পাওয়ার জন্য। নিজেকে সুদক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে অবশ্যই আপনাকে এগুলো জানতে হবে। আজকে আমি খুব সহজভাবে লসাগু এবং লসাগু নির্ণয় এর নিয়ম তুলে ধরছি আশা করি ভবিষ্যতে এগুলো অনেক কাজে লাগবে।


কি ধরনের প্রশ্ন হতে পারে:

লসাগু, গসাগু হতে চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তবে আমরা প্রাথমিক অবস্থায় দুই বা ততাধিক সংখ্যার লসাগু এবং লসাগু নির্ণয় শিখব। পরবর্তীতে নিচে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন উদাহরণসহ দেওয়া থাকবে।

যেমন: 2, 4, 8 এর লসাগু এবং গসাগু নির্ণয় কর। বা দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে লসাগু কত এবং লসাগু দেওয়া আছে গসাগু কত।


গসাগু এবং লসাগু নির্ণয় করার সহজ নিয়ম:

লসাগু এবং গসাগু নির্ণয়ের প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই এর পূর্ণরূপ এবং অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা লাগবে।

যেমন 
1. গুণিতক নির্ণয় ।
2. গুণনীয়ক নির্ণয়।

( বিশেষ দ্রষ্টব্য: গুণনীয়ক এবং গনিতক নির্ণয়ের নিয়ম না জানা থাকলে অবশ্যই এখানে ক্লিক করে আগে জেনে নিন)

নিয়মসমূহ:


*** প্রথমে আমরা গসাগু এবং লসাগু পূর্ণরূপ টা ভালোভাবে জেনে নেব এবং অর্থগুলো ভালোভাবে বুঝব তাহলে লসাগু এবং গসাগু নির্ণয়ের মোটামুটি 50 ভাগ কাজ শেষ হবে।

লসাগু = লঘিষ্ঠ সাধারণ গুণিতক  (এর অর্থ সবচেয়ে ছোট কমন গুনিতক)
গসাগু = গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক  ( এর অর্থ সবচেয়ে বড় কমন গুণনীয়ক)


*** তাহলে এখন আমরা যেকোনো সংখ্যার লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা দুটো সংখ্যা ৬ এবং ৯ এর লসাগু নির্ণয় করব। যেহেতু লসাগু গুণিতক এর সাথে সম্পর্কিত তাই প্রথমে 6 এবং 9 এর গুণিতকগুলো লিখে নিতে হবে।

6 এর গুণিতকসমূহ = 6, 12, 18, 24, 30, 36..........
9 এর গুণিতকসমূহ = 9, 18, 27, 36, 45, 64..........

( যদি যেকোন সংখ্যার গুণিতক নির্ণয় করতে না জানেন তাহলে এখানে ক্লিক করে নিয়মটা আগে জেনে নিন)


এবার খুব ভালোভাবে লক্ষ্য করুন লসাগু এর অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সবচেয়ে ছোট কমন গুনিতক। এবার আপনিই বলুন তো 6 এবং 9 এর গুণিতক কত হবে? অবশ্যই উত্তর: 18। কারণ 6 এবং 9 এর গুণিতক সমূহের মধ্যে সবচেয়ে ছোট কমন গুনিতক হচ্ছে 18।

যেমন : 3 এবং 5 এর লসাগু নির্ণয়।

3 এর গুণিতকসমূহ = 3, 6, 9, 12, 15, 18...........
5 এর গুণিতকসমূহ = 5, 10, 15, 20, 25, 30..........

যেহেতু 3 এবং 5 এর গুণিতকসমূহের মধ্যে 15 সবচেয়ে ছোট কমন গুণিতক তাই উত্তর : 15।

*** এখন আমরা যেকোনো সংখ্যার গসাগু নির্ণয় করব।

উপরে আমরা যেভাবে দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করেছি ঠিক একইভাবে যেকোনো সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। এবং এক্ষেত্রে সংখ্যাগুলোর গুণনীয়ক বের করে সবচেয়ে বড় কমন গুণনীয়কটিই হবে উত্তর।

যেমন : 9 এবং 12 এর লসাগু নির্ণয়।

9 এর গুণনীয়ক সমূহ = 1, 3, 9
12 এর গুণনীয়ক সমূহ = 1, 2, 3, 4, 6, 12

যেহেতু 9 এবং 12 এর গুননীয়ক সমূহের মধ্যে 3 সবচেয়ে বড় কমন গুণিতক তাই উত্তর : 3 ।



আশা করি উপরুক্ত আলোচনা থেকে আপনারা খুব সহজেই লসাগু এবং লসাগু নির্ণয়ের নিয়ম ভালোভাবে শিখেছেন। যদি এই লেখাগুলো আপনার একটুও উপকারে আসে তাহলে অবশ্যই পোস্টটি অন্যের সাথে শেয়ার করুন এবং অন্যকে জানতে সহযোগিতা করুন। এমন ধরনের আরো অনেক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন।

Join Now 
Official Facebook page: facebook/amarporalekha 
Official YouTube Channel: youtube/eduinfotube