জামানত কী?  কত শতাংশের কম ভোট পেলে জামানত হারায়? চলুন বিস্তারিত জানা যাক।




প্রশ্ন১। জামানত কি?

উত্তর: বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যোগ্য প্রার্থীরা কোন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুকূলে ফেরত যোগ্য টাকা জমা রাখে যা জামানত নামে পরিচিত।


প্রশ্ন 2। একজন প্রার্থী কত শতাংশের নিচে ভোট পেলে জামানত হারাবে?

উত্তর: কোন প্রার্থী নির্বাচনী এলাকায় যত ভোট পড়বে তার শতকরা ১২ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত ফেরত দেওয়া হবে না। কিন্তু যদি ওই প্রার্থী প্রদানকৃত মত ভোটের ১২ শতাংশের বেশি ভোট পান তাহলে তিনি তার জামানত ফিরে পাবেন।

বর্তমানে সংসদীয় আসনের জন্য প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা, উপজেলা নির্বাচনে ১০ হাজার টাকা আর পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যার হিসাবে জামানতের টাকা আগে জমা দিতে হয়।

পৌরসভা নির্বাচনে অনধিক ২৫ হাজার ভোটারের এলাকায় ১৫ হাজার টাকা, ২৫ হাজার ১ হতে ৫০ হাজার ভোটারের এলাকায় ২০ হাজার টাকা, ৫০ হাজার থেকে এক লাখ ভোটারের এলাকার জন্য ২৫ হাজার টাকা এবং এক লাখের বেশি ভোটারের এলাকার জন্য ৩০ হাজার টাকা জামানত জমা রাখতে হয় নির্বাচন কমিশনে। কাউন্সিলর প্রার্থীদের জন্য জামানত পাঁচ হাজার টাকা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয় হাজার ৫০০ টাকা এবং কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এক হাজার টাকা জামানত জমা রাখতে হয়।



আপনার মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী লেখার অনুকরণে যোগায়। ধন্যবাদ।