#বিসিএস প্রিলি প্রস্তুতি টিপস
বিষয়: বাংলা সাহিত্য
১) প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ সম্পর্কে বিস্তারিত (আবিষ্কার, পদের সংখ্যা, পদকর্তা, বিভিন্ন পদের বিখ্যাত লাইন) পড়াশোনা করুন।
২) মধ্যযুগের নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন, রামায়ণ, মহাভারত, শ্রীচৈতন্যের জীবনী কাব্য, মঙ্গলকাব্যসমূহ, রোমান্টিক প্রণয় উপখ্যান সমূহের মূল রচয়িতা, আদি রচয়িতা, শ্রেষ্ঠ রচয়িতা সম্পর্কে ভালোভাবে ও বারবার পড়ুন।
৩) কবিওয়ালা/শায়ের ও ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালা ও এর রচয়িতা সম্পর্কে অবশ্যই পড়বেন।
৪) মহাকবি আলাওল, শাহ মোহাম্মদ সগীর,কোরেশী মাগন ঠাকুর, দৌলত উজির বাহারাম খান, ভারতচন্দ্র রায়, মুকুন্দরাম চক্রবর্তী, সৈয়দ সুলতান, বিদ্যাপতি এর সাহিত্যকর্ম, উপাধি ও কর্মস্থল পড়ে নেবেন।
৫) নিম্নোক্ত কবি /সাহিত্যিকদের সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত ( সাহিত্যকর্মের নাম +এগুলোর বিভিন্ন চরিত্র) পড়বেন।
-আখতারুজ্জামান ইলিয়াস, আবু ইসহাক, আবু জাফর শামসুদ্দিন, আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহসান হাবিব, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী আব্দুল ওদুদ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নির্মলেন্দু গুণ, নিলিমা ইব্রাহিম, নুরুল মোমেন, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, মমতাজ উদদীন আহমদ,মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশারফ হোসেন, মুনীর চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, রোকেয়া সাখাওয়াত হোসেন, শামসুর রাহমান, সত্যেন্দ্রনাথ দত্ত, সিকান্দার আবু জাফর, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন,সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির,সুকান্ত ভট্টাচার্য, শামসুদ্দিন আবুল কালাম, শহিদুল্লাহ কায়সার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৬) নিম্নোক্ত বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর বিখ্যাত কবিতা গুলো অবসর সময়ে পাঠ করতে পারেন। পরীক্ষায় কবিতার লাইন তুলে দিলে যাতে করে চিহ্নিত করতে পারেন।
~~ রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা
~~ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, সাম্যবাদী
~~ জীবনানন্দ দাশের বনলতা সেন, রূপসী বাংলা
৭) বিখ্যাত বাংলা পত্র পত্রিকার প্রকাশকের নাম, প্রকাশস্থল ও প্রথম প্রকাশের তারিখ পড়বেন। বিশেষ করে -বেঙ্গল গেজেট, দিগ দর্শন, সমাচার দর্পণ, বাঙ্গাল গেজেট এগুলো আগে ভালো করে পড়ে নিবেন। এরপর সৌমিত্র শেখরের বইয়ে যতগুলা আছে সবগুলো পড়ে নিবেন, মনে থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় নয়। কয়েকবার পড়লে পরীক্ষার হলে এমনিই দাগাতে পারবেন।
৮) কিছু কিছু লেখক আছেন যাদের বিখ্যাত কিছু উক্তি রয়েছে সেগুলো পড়ে নেবেন- শাহ আব্দুল করিম, লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ।
প্রতিদিন একটা করে সেকশন পড়লে মোট আট দিনে আপনার বেশ অনেক পড়া হয়ে যাবে। এরপর ডাইজেস্ট বা অন্যান্য বই থেকে বিগত বছরে আসা বাংলা সাহিত্য বিষয়ে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন অধ্যায়ন করুন। সবার জন্য শুভকামনা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ধন্যবাদান্তে
মোঃ আরিফ হোসাঈন
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশ প্রাপ্ত)
মেধাক্রম:০৪, ৪৩তম বিসিএস
0 Comments