৪৬তম প্রিলি যারা নতুন করে পাস করবেন, তাদের লিখিত পরীক্ষার জন্য করণীয়ঃ
•
“মনোযোগ দিয়ে পড়ুন, আপনার লিখিত প্রিপারেশান এখানে”
•
৪৬তম এর রেজাল্টে নতুন করে টিকবেন, তাদের রেজাল্ট দেয়ার পর সম্ভবত আড়াই মাস বা ৩ মাস সময় দিতে পারে। যারা পূর্বে পাস করেছে, তারা অলরেডি অনেক দূর এগিয়ে রয়েছেন। তবে যারা নতুন পাস করবেন, হতাশ হওয়ার দরকার নাই। মাথায় রাখবেন আপনি যদি ২ বছরও পড়েন, তাতে লাভ নেই, যদি আপনার পরীক্ষায় খাতায় উপস্থাপনা থেকে শুরু করে লেখার মান ভালো না হয়।
•
যাই হোক, নতুন লিস্টে যারা থাকবেন, তাদের করণীয়
১) সাবজেক্ট ওয়াইজ যে বিষয়ে যে বইটি ভালো, সেই বইটি দ্রুত নিয়ে নিবেন
২) প্রথম কাজ হবে, প্রিভিয়াস প্রশ্নগুলো দ্রুত ভালো করে শেষ করবেন। মনে রাখবেন, প্রিভিয়াস প্রশ্ন থেকে ৬০%+ কমন পাওয়ার সম্ভাবনা থাকে।
৩) প্রতিদিন প্রথম আলো পত্রিকা পড়বেন, ডাটা কালেকশন করবেন।
৪) প্রথম আলো থেকে একটি কলাম প্রতিদিন ইংরেজিতে ট্রান্সলেট করবেন। প্রথম দিকে সময় একটু বেশি লাগবে, কিন্তু ১৫/২০ দিন পরে সময় লাগবে ৩০ বা ৪০ মিনিট হবে। ১ মাস পরে সময় নেমে আসবে ২০/২৫ মিনিটে। এটাই আপনার এক্সাক্ট টাইমিং।
বাংলাদেশ বিষয়াবলী +আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিভিয়াস প্রশ্ন পড়লে ৬০% প্রিপারেশান ডান। এছাড়াও পত্রিকা পড়লে ডাটা সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলী + বাংলাদেশ বিষয়াবলীর ৯০%+ অনায়াসে কমন পাবেন।
৫) শুক্রবারের ডেইলি স্টার নিবেন। প্রতিদিন একটি করে কলাম বাংলায় ট্রান্সলেট করবেন। ইংরেজির জন্যও আপনার টাইমিং ২০/২৫ মিনিটে নিয়ে আসতে হবে।
৬) বিজ্ঞানের প্রিভিয়াস প্রশ্ন পড়লে ৭০% কমন পাবেন ইনশাআল্লাহ। নবম-দশমের বোর্ড বই শেষ করবেন। পাশাপাশি সাইন্স আওয়ার বইটা দেখতে পারেন।
৭) সকল ডাটা ৫ বছর করে মুখস্ত করবেন। ২/৩ পৃষ্ঠায় ডাটা লিখে রাখবেন, প্রতিদিন বিকালে ১ ঘন্টা ডাটা পড়বেন। সাথে কিছু কোটেশন রাখবেন।
৮) গণিতের জন্য প্রিভিয়াস প্রশ্ন পড়লে হবে না। নবম-দশম বোর্ড বই শেষ করবেন। প্রতিদিন ২ ঘন্টা করে গণিত করবেন, একটুও অবহেলা করবেন না।
৯) বাংলার জন্য প্রিভিয়াস পড়লে হবে না। উপন্যাস ধরে ধরে গল্পটা শর্ট করে জানবেন, সাথে কেন্দ্রীয় চরিত্র। এক্ষেত্রে মোহসিনা নাজিলার "শিকর " বইটি হেল্প হবে। ব্যাকরণের জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো মুখস্ত করে ফেলবেন।
সময় কম দেখে হতাশ হবেন না। সময় যতটুকু থাকুক কাজে লাগান। মনে রাখবেন, আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, হেলায় ফালাবেন না। সুযোগটুকু কাজে লাগাবেন, আল্লাহর কাছে চাইবেন। চাওয়ার মতো চাইলে এবং কাজ করলে, তিনি অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ।
সূরা আন-নাজম এর ৩৯ নং আয়াতে আল্লাহ বলেন,
"মানুষ তা-ই পায়, যা সে চেষ্টা করে"
সকলের জন্য দোয়া থাকবে। জাজাকাল্লাহ খাইরান।
•
ধন্যবাদান্তে
আল-আমিন
৩৭তম বিসিএস, সমবায় ক্যাডার (১ম)
® Sakibul's Job Update
0 Comments