১. বাংলা বাক্যে যদি যাই, যাও, যায় এর মতো উচ্চারণ হয়, তাহলে ইংরেজি বাক্যে Present Simple Tense ব্যবহার করতে হয়।

👉 Structure:
Subject + Verb (Base Form) + Object

Subject (বিষয়বস্তু)Verb (ক্রিয়া)Sentence (বাক্য)বাংলা অর্থ
I (আমি)goI go to school.আমি স্কুলে যাই।
You (তুমি)eatYou eat apples.তুমি আপেল খাও।
He (সে - ছেলে)runHe runs every morning.সে প্রতিদিন সকালে দৌড়ায়।
We (আমরা)playWe play football.আমরা ফুটবল খেলি।
They (তারা)studyThey study English.তারা ইংরেজি পড়ে।

📌 নিয়ম মনে রাখুন:
1️⃣ I, We, You, They থাকলে Base Form of Verb (যেমন: go, eat, play) ব্যবহার হয়।
2️⃣ He, She, It থাকলে Verb + s/es হবে (যেমন: goes, eats, plays)।


২. বাংলা বাক্যে যদি যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে ) এর মতো উচ্চারণ হয়, তাহলে ইংরেজি বাক্যে Present Continuous Tense ব্যবহার করতে হয়।

👉 Structure:
Subject + am/is/are + Verb+ing + Object

Subject (বিষয়বস্তু)Verb (ক্রিয়া)Sentence (বাক্য)বাংলা অর্থ
I (আমি)goI am going to school.আমি স্কুলে যাচ্ছি।
You (তুমি)eatYou are eating an apple.তুমি একটি আপেল খাচ্ছ।
He (সে - ছেলে)runHe is running fast.সে দ্রুত দৌড়াচ্ছে।
We (আমরা)playWe are playing football.আমরা ফুটবল খেলছি।
They (তারা)singThey are singing a song.তারা একটি গান গাচ্ছে।

📌 নিয়ম মনে রাখুন:
1️⃣ I থাকলে am + verb+ing হবে।
2️⃣ He, She, It, একবচন নাম (Rahim, The boy) থাকলে is + verb+ing হবে।
3️⃣ You, We, They থাকলে are + verb+ing হবে।



3. বাংলা বাক্যে যদি "গিয়েছি, গিয়েছো, গিয়েছে" এর মতো উচ্চারণ হয়, তাহলে ইংরেজি বাক্যে Present Perfect Tense ব্যবহার করতে হয়।

👉 Structure:
Subject + have/has + Verb (Past Participle) + Object

Subject (বিষয়বস্তু)Verb (ক্রিয়া)Sentence (বাক্য)বাংলা অর্থ
I (আমি)goI have gone to school.আমি স্কুলে গিয়েছি।
You (তুমি)eatYou have eaten an apple.তুমি একটি আপেল খেয়েছো।
He (সে - ছেলে)runHe has run fast.সে দ্রুত দৌড়িয়েছে।
We (আমরা)playWe have played football.আমরা ফুটবল খেলেছি।
They (তারা)singThey have sung a song.তারা একটি গান গেয়েছে।

📌 নিয়ম মনে রাখুন:
1️⃣ I, We, You, They থাকলে have + Past Participle হবে (যেমন: gone, eaten, played)।
2️⃣ He, She, It, একবচন নাম (Rahim, The boy) থাকলে has + Past Participle হবে (যেমন: gone, eaten, played)।



4. বাংলা বাক্যে যদি যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে ) এর মতো উচ্চারণ হয় এবং সময় উল্লেখ থাকে তাহলে  Present Perfect Continuous Tense ব্যবহার করে Sentence লিখতে হয়।

Present Perfect Continuous Tense এ time expressions যোগ করলে বাক্যের অর্থ আরও স্পষ্ট হয়, যেমন for (কিছু সময় ধরে), since (কিছু নির্দিষ্ট সময় থেকে), lately, recently ইত্যাদি।

👉 Structure:
Subject + have/has + been + Verb+ing + Object + (for/since + time expression)

Subject (বিষয়বস্তু) Verb (ক্রিয়া) Sentence (বাক্য) বাংলা অর্থ
I (আমি) go I have been going to school for 2 years. আমি ২ বছর ধরে স্কুলে যাচ্ছি।
You (তুমি) eat You have been eating apples since morning. তুমি সকাল থেকে আপেল খাচ্ছ।
He (সে - ছেলে) run He has been running fast for an hour. সে এক ঘণ্টা ধরে দ্রুত দৌড়াচ্ছে।
We (আমরা) play We have been playing football since 10 AM. আমরা সকাল ১০টা থেকে ফুটবল খেলছি।
They (তারা) sing They have been singing a song lately. তারা সাম্প্রতিককালে একটি গান গাচ্ছে।

Time Expressions:

  • For: যখন কিছু সময়কাল উল্লেখ করা হয় (যেমন: ২ দিন, ১ বছর, ৫ ঘণ্টা ইত্যাদি)।
  • Since: যখন কিছু নির্দিষ্ট সময় উল্লেখ করা হয় (যেমন: সকাল, ২০২০, সোমবার ইত্যাদি)।
  • Lately/Recently: সাম্প্রতিককালে, একটু আগে থেকে কিছু সময় ধরে।


5. বাংলা বাক্যে যদি ( গিয়েছিলামগিয়েছিলে, গিয়েছিল এর মতো উচ্চারণ হয়, তাহলে ইংরেজি বাক্যে Past Simple Tense ব্যবহার করতে হয়।

👉 Structure:
Subject + Verb (Past form) + Object + (Time Expression)

Subject (বিষয়বস্তু)Verb (ক্রিয়াSentence (বাক্য)বাংলা অর্থ
I (আমি)goI went to school yesterday.আমি গতকাল স্কুলে গিয়েছিলাম।
You (তুমি)eatYou ate an apple an hour ago.তুমি এক ঘণ্টা আগে একটি আপেল খেয়েছিলে।
He (সে - ছেলে)runHe ran fast last week.সে গত সপ্তাহে দ্রুত দৌড়িয়েছিল।
We (আমরা)playWe played football yesterday.আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।
They (তারা)studyThey studied English two days ago.তারা দুই দিন আগে ইংরেজি পড়েছিল।